রংতুলি - রহস্যময় ছায়ার বাড়ি
বাড়িটা একটু ভুতুড়ে ধরনের। চারপাশে গাছপালায় ভর্তি। বর্ষাকাল হওয়ায় বাড়ির ভেতরটা বেশ স্যাঁতসেঁতে হয়ে আছে।
আবরাররা আজ এই বাড়িতে উঠবে। আসলে বাড়িটি তাদেরই, কিন্তু তারা ঢাকায় থাকে। এবার ঈদের ছুটিটা তারা এই বাড়িতেই কাটাবে।
আবরারের মায়ের নাম মালিহা আইন চৌধুরী বাতুন এবং বাবার নাম আহিয়ান চৌধুরী। আবরারের পুরো নাম আবরার চৌধুরী। তার একটি ছোট বোন আছে। নাম আহিয়া চৌধুরী।
আহিয়া ছবি আঁকতে খুব ভালোবাসে। তাই সে তার রং-তুলিসহ ছবি আঁকার যাবতীয় সরঞ্জাম সঙ্গে করে নিয়ে এসেছে। এবার ঈদে সে নতুন দুটি ড্রয়িং খাতা কিনেছে। ছুটির দিনগুলোতে সেই খাতায় নানা রকম ছবি আঁকবে বলে তার পরিকল্পনা।
বাড়িটি মেহেরপুরের আশরাফপুর গ্রামে। বেশ বড় বাড়ি। দুই তলা মিলিয়ে মোট ৩৬টি কক্ষ ও ১৫টি বাথরুম রয়েছে। বাড়ির সামনে রয়েছে বিশাল একটি গেট। তবে বাড়িটির পরিবেশ কিছুটা ভুতুড়ে।
আহিয়া নিজের ঘরে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে রাখল। এরপর ফ্রেশ হয়ে নিচে নামল। তার মা তাকে খেতে ডাকলেন। খাওয়া শেষে আহিয়া নিজের ঘরে গিয়ে ‘মিসির আলি সমগ্র’ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল।
বিকেল ৫টা ৪৫ মিনিটে তার ঘুম ভাঙল। সে বাইরে বেরিয়ে এসে লাল আকাশ দেখে মুগ্ধ হলো। তার খুব ইচ্ছে হলো আকাশের এই অপরূপ দৃশ্যটি ক্যানভাসে ফুটিয়ে তুলতে।
যেই ভাবা, সেই কাজ! সে বসে পড়ল ছবি আঁকতে। যখন গাছপালা আঁকতে যাবে, ঠিক তখনই তার মা এসে তাকে পড়তে বসতে বললেন। আহিয়া তার রং-তুলি ও অন্যান্য সরঞ্জাম সেভাবেই ফেলে রেখে পড়তে বসে গেল।
তার মা জিজ্ঞেস করলেন,
“এগুলো গুছিয়ে রাখোনি কেন?”
আহিয়া বলল,
“পড়ে উঠে ছবি আঁকব।”
তার মা কিছু না বলে চলে গেলেন।
পড়াশোনা শেষ করে আহিয়া আবার ছবি আঁকতে বসল। কিছুক্ষণ পর মালিহা চৌধুরী তাকে খেতে ডাকলেন। ততক্ষণে আহিয়ার ছবিও আঁকা শেষ হয়ে গিয়েছিল। তাই সে রং-তুলি গুছিয়ে রেখে খেতে গেল।
খাওয়ার সময় তার মা বললেন,
“কই, কী ছবি আঁকলি? দেখা!”
আহিয়া বলল,
“খেয়ে উঠে দেখাব।”
তার মা বললেন,
“ঠিক আছে।”
খাওয়া শেষ করে আহিয়া মাকে ছবি দেখানোর জন্য নিজের ঘরে গেল। ঘরটি অন্ধকার ছিল। হঠাৎ সে দেখতে পেল, সাদা কাপড় পরা কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে ভয়ংকর শব্দ।
ভয়ে আহিয়া অজ্ঞান হয়ে গেল।
এরপর টানা পাঁচ দিন তার জ্বর রইল। ষষ্ঠ দিনে তার শরীর কিছুটা সুস্থ হলে সে বাড়ির সামনের উঠোনে হাঁটতে বের হলো।
দুপুর বারোটার দিকে গোসল সেরে খাওয়া-দাওয়া করে সে ঘুমিয়ে পড়েছিল। বিকেলের দিকে ঘুম থেকে উঠে আবার ছবি আঁকতে বসল।
এবার সে আঁকল একটি সমুদ্রসৈকতের দৃশ্য। ছবিতে ছিল পূর্ণিমার রাত, আর আকাশে জ্বলজ্বল করছিল একটি উজ্জ্বল চাঁদ। ছবিটি বেশ সুন্দর হয়েছিল।
কিন্তু আবরার বলল,
“তোর ছবি একদম বাজে হয়েছে!”
এভাবেই আবরার আহিয়াকে খেপাতে লাগল। আর আহিয়াও তার পেছনে ছুটতে লাগল। দুজনের খুনসুটি আর দৌড়াদৌড়িতে কখন যে সন্ধ্যা হয়ে গেল, তারা বুঝতেই পারল না।
সন্ধ্যার পর দুজনেই নিজেদের ঘরে পড়তে বসল। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। বাইরে বৃষ্টি হচ্ছিল।
আহিয়ার মনে ভয় হতে লাগল। ঠিক সেই মুহূর্তে সে আবার সেই সাদা পোশাক পরা মানুষটিকে দেখতে পেল।
এবার সে চিৎকার না করে জিজ্ঞেস করল,
“তুমি কি আবার ভাইয়া?”
কথা শেষ হওয়ার আগেই সেই অদ্ভুত মানুষটি হেসে উঠল। তার কণ্ঠস্বর ছিল মেয়েদের মতো।
আহিয়া আরও ভয় পেয়ে গেল। কারণ এটি যদি ভাইয়া না হয়, তাহলে কে?
সে মালিহা চৌধুরীকে ডাকতে যাওয়ার প্রস্তুতি নিল। কিন্তু তার আগেই সাদা পোশাক পরা মানুষটি এগিয়ে এসে আহিয়ার গলা চেপে ধরল। একসময় নিথর হয়ে গেল ছোট্ট আহিয়ার দেহ।
মালিহা চৌধুরী যখন মোমবাতি জ্বালিয়ে আহিয়ার ঘরে এলেন, তখন মেয়ের নিথর দেহ এবং গলায় পাঁচ আঙুলের দাগ দেখতে পেলেন। দৃশ্যটি দেখে তিনি ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
এদিকে আহিয়ান চৌধুরী মালিহা ও আহিয়াকে খুঁজে না পেয়ে হাতে মোমবাতি নিয়ে সারা বাড়িতে খুঁজতে লাগলেন।
একসময় তিনি আহিয়ার ঘরে এসে মেয়ের নিথর দেহ এবং মালিহা চৌধুরীকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখলেন।
ভয়ে তিনি আবরারকে ডাকলেন।
আবরার ছুটে এসে জিজ্ঞেস করল,
“কী হয়েছে? ডাকছ কেন?”
আহিয়ান চৌধুরী বললেন,
“তোমার বোন মারা গেছে, আর তোমার মা অজ্ঞান হয়ে গেছে।”
আবরার আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল,
“কোথায়?”
আহিয়ান বললেন,
“আহিয়ার ঘরে।”
আবরার পানির জগ ও মোমবাতি নিয়ে দ্রুত আহিয়ার ঘরে ছুটে গেল। সে মায়ের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করল।
একসময় মালিহা চৌধুরীর জ্ঞান ফিরল। তিনি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন,
“আহিয়া কোথায়?”
আবরার আঙুল দিয়ে আহিয়ার দিকে দেখিয়ে দিল।
মেয়ের নিথর দেহ দেখে মালিহা চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন।
এরপরের দিনই আবরাররা বাড়িটি ছেড়ে ঢাকায় চলে গেল। যাওয়ার সময় মালিহা চৌধুরী বারবার কাঁদছিলেন। তিনি আহিয়ার রং-তুলিগুলোও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আহিয়ান চৌধুরী তাঁকে নিষেধ করলেন। ফলে আহিয়ার রং-তুলিগুলো বাড়িতেই পড়ে রইল।
অনেকে বলে, এখনো নাকি ওই বাড়িতে আহিয়ার হাসির শব্দ শোনা যায়। কখনো কখনো ছবি আঁকার সময় তুলি চালানোর মতো শব্দও ভেসে আসে।
এখন বাড়িটি শুধু একটি পরিত্যক্ত বাড়ি নয়, বরং এক রহস্যময় স্থানে পরিণত হয়েছে। অনেক গোয়েন্দাও নাকি রহস্যের সন্ধানে সেখানে গিয়েছেন। তাঁদের কেউ কেউ দাবি করেছেন, তাঁরা সেই সাদা পোশাক পরা অদ্ভুত মানুষটিকে দেখেছেন।
কিন্তু কে সেই রহস্যময় মানুষ? কেন সে আহিয়াকে হত্যা করল? আর আহিয়ার রং-তুলিগুলো এখনো কেন সেই বাড়িতে পড়ে আছে?
রহস্যের উত্তর আজও অজানা।
Reviewed by Web Master
on
November 25, 2026
Rating: 5








